ক্যাম্পাস
ছুটির দিনে জবি রেঞ্জার ইউনিটের সোনারগাঁও ভ্রমণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধু নারী ভলান্টিয়ারদের একমাত্র সংগঠন রেঞ্জার। ক্যাম্পাসের ও দেশের নানা জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে এই সংগঠন।আজ ছুটির দিনে জবি রেঞ্জার ইউনিট ভ্রমণ করেছ ঐতিহ্যবাহী সোনারগাঁও।
আজ ২১ আগস্ট (শুক্রবার) ক্যাম্পাস থেকে সকাল নয়টায় সোনারগাঁও'র উদ্দেশ্য যাত্রা করে বিকাল ৫টার দিকে আবার ক্যাম্পাসে ফিরে আসে।
রেঞ্জার সদস্য সোনিয়া বলেন,"এই ট্যুরের মাধ্যমে নবীন নারী শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে ও রেঞ্জার ইউনিটে কাজ করার আগ্রহ প্রকাশ করবে। এছাড়া আমাদের নিজেদের মধ্যে ভালো বন্ডিং হবে।"
আরেক শিক্ষার্থী আফরিন আক্তার বলেন,"আমরা এবার চতুর্থ বর্ষে, কিছু দিন পরে চলে যাবো। সুতরাং কিছু সুন্দর স্মৃতি থাকুক।তাই আমি মনে করি সব ট্যুরে সবার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা উচিত।
এই আনন্দ ভ্রমণে জবি রেঞ্জের ইউনিটের প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবী সহ আয়েশা ডেইজি ম্যাম ও শাহনাজ সরকার ম্যাম এবং এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট কনক ভাইও অংশগ্রহণ করেছেন। ঘোরাঘুরির পাশাপাশি খেলাধুলা ও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল।








