ক্যাম্পাস

নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বেরোবির আচার্যকে উপাচার্যের অভিনন্দন

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বেরোবির আচার্যকে উপাচার্যের অভিনন্দন- খবরের থাম্বনেইল ফটো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।


শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, "নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সুদীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং দেশপ্রেম বাংলাদেশকে সমৃদ্ধি ও অগ্রগতির নতুন শিখরে নিয়ে যাবে।"


তিনি আশা প্রকাশ করেন, "মহামান্য রাষ্ট্রপতির দিকনির্দেশনায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।"


উপাচার্য আরও বলেন, "উচ্চশিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে মহামান্য রাষ্ট্রপতির অভিভাবকত্ব, অনুগ্রহ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।"


এ সময় উপাচার্য মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সর্বোচ্চ পদে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।


সম্পর্কিত খবর