ক্যাম্পাস

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা - খবরের থাম্বনেইল ফটো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ গ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্ষীয়ান নেতা ও সাবেক মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।


শনিবার (২২ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অর্জিত তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ জাতির জন্য এক মূল্যবান সম্পদ। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি বাংলাদেশের সংবিধানের মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার এবং জাতীয় ঐক্য সমুন্নত ও সুদৃঢ় করতে প্রাজ্ঞ ও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।


তারা আরও বলেন, আমাদের বিশ্বাস, মহামান্য রাষ্ট্রপতি দল-মত ও সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির ঐক্যের প্রতীক হিসেবে তাঁর ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। তাঁর দায়িত্বকালে দেশের শান্তি ও স্থিতিশীলতা, জনগণের অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা আরও বেগবান হবে, এ আমাদের আন্তরিক প্রত্যাশা।


এই গৌরবময় দায়িত্ব পালনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কল্যাণ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। মহান আল্লাহ তাঁকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার শক্তি, প্রজ্ঞা ও তাওফিক দান করুন।


এর আগে, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।


শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।


সম্পর্কিত খবর