ক্যাম্পাস
খুকৃবিতে কৃষি অর্থনীতি ক্লাবের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের 'সাসটেইনেবল এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এন্ট্রাপ্রেনিওরশিপ ক্লাব'-এর নবীন সদস্যদের বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও কৃষি ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ—অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কারিমুন্নিসা, লেকচারার রাসমিয়া সুলতানা এবং লেকচারার মৌসুমী আক্তার।
নবীন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি আয়োজিত কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও অফিস সেক্রেটারি। বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জন, নেতৃত্ব গুণের বিকাশ, উদ্যোক্তা মনোভাব তৈরি এবং টেকসই কৃষি অর্থনীতির প্রসারে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
নতুন সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এখন বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ ক্লাবের মর্যাদায় ভূষিত হয়েছে। নবীন ও প্রবীণদের সম্মিলিত প্রয়াসে সংগঠনটির আগামী দিনের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট সকলে।








