ক্যাম্পাস

নবাঙ্কুরের নির্বাচিত সভাপতি শোভন, সাধারণ সম্পাদক নিরব।

খুকৃবি প্রতিনিধি

শেয়ারঃ

নবাঙ্কুরের নির্বাচিত সভাপতি শোভন, সাধারণ সম্পাদক নিরব।- খবরের থাম্বনেইল ফটো

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের কল্যাণে কর্মরত সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘নবাঙ্কুর’-এর পরিচালনা পর্ষদ নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে সাইদ আল সাহাব শোভন এবং সাধারণ সম্পাদক পদে আসওয়াদ ইসলাম নিরব বিজয়ী হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।


ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনটির শুভানুধ্যায়ীদের মাঝে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। নবনির্বাচিত সভাপতি সাইদ আল সাহাব শোভন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “নবাঙ্কুরের সাধারণ শিক্ষার্থীদের এই আস্থা ও ভালোবাসা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। নবাঙ্কুর সবসময় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী ভাবনা প্রকাশের মুক্ত মঞ্চ হিসেবে কাজ করেছে। আমাদের লক্ষ্য হবে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, নতুনদের উৎসাহিত করা এবং শিক্ষা ও সংস্কৃতির ইতিবাচক চর্চাকে ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়া। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা নবাঙ্কুরকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।”


অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসওয়াদ ইসলাম নিরব বলেন, “ভোটে আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই নির্বাচন শুধুই এক পদবী নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকারের পক্ষে কাজ করার অঙ্গীকার। আমরা এমন এক কর্মপরিবেশ তৈরি করব যেখানে প্রত্যেক শিক্ষার্থী তাদের মেধার বিকাশ ঘটানোর সুযোগ পাবে। নবাঙ্কুরকে প্রতিটি শিক্ষার্থীর আশার প্রতীক হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”


নবাঙ্কুরের এই নতুন নেতৃত্ব সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সুপ্রাকৃতি ও সামাজিক-উদ্ভাবনী কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে। সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা করছেন, নতুন নেতৃত্বের দূরদর্শী দিকনির্দেশনায় নবাঙ্কুর তরুণদের সৃজনশীলতা চর্চায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।


সম্পর্কিত খবর