ক্যাম্পাস

যবিপ্রবিসাসের "বর্ষসেরা প্রতিবেদক" ঢাকামেইল প্রতিবেদক তারেক

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

যবিপ্রবিসাসের "বর্ষসেরা প্রতিবেদক" ঢাকামেইল প্রতিবেদক তারেক- খবরের থাম্বনেইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(যবিপ্রবিসাস) এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বর্ষসেরা প্রতিবেদক’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকা মেইল যবিপ্রবি প্রতিবেদক ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো রকিবুল হাসান তারেক। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ডিজিটাল ক্লাসরুমে আয়োজিত যবিপ্রবিসাসের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মো রকিবুল হাসান তারেকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।


এ বছর ‘বর্ষসেরা প্রতিবেদক’ হিসেবে ঢাকা মেইলের প্রতিনিধি মো. রকিবুল হাসান তারেক এর পাশাপাশি আরটিভির আলফাজ হোসেন আরবিকে ‘বর্ষসেরা প্রতিবেদক’ সম্মাননা দেওয়া হয় । এছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে "বর্ষসেরা ফিচার লেখক" হিসেবে দৈনিক এদিনের সাব্বির রহমান রাব্বিল ও চ্যানেল আই এর প্রতিবেদক মাহফুজুল ইসলামকে এবং "বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক" হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাসের মো. সাব্বির আহমেদকে সম্মাননা দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, একটি দেশের জন্য সাংবাদিকতা যেমন পিলারের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে , তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সাংবাদিক সমিতিও একটি গুরুত্বপূর্ণ পিলার। বিশ্ববিদ্যালয়ের সব বিষয় সম্পর্কে আমাদের পক্ষে সবসময় জানা সম্ভব না হতে পারে এটাই স্বাভাবিক। তাই আমি প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন, আর আমরা সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখবেন ।এভাবেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে পারব।


সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে ঢাকা মেইল প্রতিবেদক মো রকিবুল হাসান তারেক বলেন, "এই সম্মাননা আমার কাছে শুধু একটি অর্জন নয়, সাংবাদিকতার প্রতি আমার দায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করার একটি মুহূর্ত। যবিপ্রবিসাসের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এই সম্মান আমাকে মনে করিয়ে দেয় সাংবাদিকতা শুধু পেশা নয়, মানুষের কথা বলার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর এক ধরনের দায়বদ্ধতা। আগামী দিনে আরও সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যেতে চাই।“


সম্পর্কিত খবর