ক্যাম্পাস
যবিপ্রবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. হাফিজ উদ্দিন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো: হাফিজ উদ্দিন। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৩(৫) ধারা মোতাবেক গণিত বিভাগের অধ্যাপক ড. মো: হাফিজ উদ্দিন-কে ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।








