ক্যাম্পাস
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মুখরিত পরিবেশে ‘মৃত্তিকা’র অডিশন সম্পন্ন

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অন্যতম সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘মৃত্তিকা’র নতুন সদস্য বাছাইয়ের অডিশন সম্পন্ন হয়েছে।
গত ৩রা সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এ আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাসের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে এবং নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এই অডিশনের আয়োজন করা হয়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল রাখতে বিচারকমণ্ডলীকে তিনটি পৃথক মূল্যায়ন বোর্ডে বিভক্ত করা হয়েছিল।
বোর্ড ১-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি তনয় পাল। এই বোর্ডে বিচারক সদস্য ছিলেন সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য বণিক, দপ্তর সম্পাদক উম্মে জাসিয়াহ জান্নাতী এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারের সাধারণ সম্পাদক প্রিয়তোষ দাস।
বোর্ড ২-এর চেয়ারপারসন হিসেবে ছিলেন সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাকিব। তাঁর সঙ্গে প্যানেল সদস্য হিসেবে মূল্যায়ন করেন সাধারণ সম্পাদক নকিবুর রহমান, সহ-সভাপতি মো. শাকলাইন মুস্তাক এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারের সহ-সভাপতি মো. রাব্বু প্রামাণিক সামিউ।
বোর্ড ৩-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের বর্তমান সভাপতি আফিফা রহমান। এই বোর্ডে বিচারক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. রেয়াদ বিশ্বাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রোকনুজ্জামান লিমন এবং সাংস্কৃতিক সম্পাদক রত্নদীপ দাসগুপ্ত।
পুরো আয়োজনটি সুচারুভাবে পরিচালনার নেপথ্যে সমন্বয়কের ভূমিকায় ছিলেন সহকারী সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক স্নিগ্ধা বিশ্বাস এবং সহকারী প্রকাশনা সম্পাদক ফাহমিদা হোসেন জয়নব। এছাড়া সার্বিক শৃঙ্খলা ও আতিথেয়তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন মো. নাফিস ইকবাল, অন্তু বিশ্বাস, সুমাইয়া হাসনিন ঋতি, কামরুল হাসান সিদ্দিকী, সুপ্রিয়া বিশ্বাস রানী, ইশরাত জাহান ও নাহিদ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও চমৎকার পরিবেশনা পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে। বাছাইকৃত এই নবীন প্রতিভাদের নিয়েই ‘মৃত্তিকা’ তাদের সৃজনশীল পথচলা আগামী দিনগুলোতে আরও বেগবান করবে।








