জাতীয়
স্থানীয় নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা জেলা জামায়াতের

মেহেরপুরে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও স্থানীয় নির্বাচন মাস্টার ট্রেইনার, যশোর-কুষ্টিয়া অঞ্চলের মনিরুল ইসলাম।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার তিন উপজেলা, দুই পৌরসভা ও ২০টি ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও ইউপি সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করা হয়।







