জাতীয়

হাটহাজারীতে ট্যাংকের গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, কর্মকর্তা আহত

ডেস্ক

শেয়ারঃ

হাটহাজারীতে ট্যাংকের গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, কর্মকর্তা আহত- খবরের থাম্বনেইল ফটো

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই জন সৈনিক নিহত এবং এক জন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।


আজ বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে।


বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের মুহূর্তে অপ্রত্যাশিতভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনা সদস্য প্রাণ হারান এবং এক সামরিক কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন।


ঘটনার পর পর আহত কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।


এদিকে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম ও তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


সম্পর্কিত খবর