ক্যাম্পাস

প্রধানমন্ত্রীর সাথে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

প্রধানমন্ত্রীর সাথে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ - খবরের থাম্বনেইল ফটো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনূর রহমান।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।


এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হলের উদ্বোধনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর অবগতির জন্য তুলে ধরেন।


সাক্ষাৎকালে উপাচার্য তার রচিত বইয়ের কয়েকটি কপি প্রধানমন্ত্রীর হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যৎ সম্ভাবনা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর