ক্যাম্পাস

প্রধানমন্ত্রীকে নিজ লেখা বই উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য

পাবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

প্রধানমন্ত্রীকে নিজ লেখা বই উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য- খবরের থাম্বনেইল ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। শুক্রবার রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং চারটি হলসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।


এ সময় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম তাঁর রচিত বইয়ের কয়েকটি কপি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দেন।


সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর