জাতীয়

রাজধানী ঢাকায় ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

ডেস্ক

শেয়ারঃ

রাজধানী ঢাকায় ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫- খবরের থাম্বনেইল ফটো

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।


আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৫৫ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন ও গোয়েন্দা বিভাগে ১০ জন।


অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি ছুড়ি, একটি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


▌সম্পর্কিত খবর