আন্তর্জাতিক

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে আ/ট/ক করেছে পুলিশ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

 ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে আ/ট/ক করেছে পুলিশ- খবরের থাম্বনেইল ফটো

ককরোচ জনতা পার্টির ডাকে 'যন্তরমন্তর চলো' কর্মসূচী বিক্ষোভের ঝাঁঝ বাড়ছে। ভোট চুরির অভিযোগে তারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে ৷ আম আদমি পার্টি, বামেরা এবং মমতা ব্যানার্জীর দল এই বিক্ষোভে তাদের সমর্থন জানিয়েছে। সিজেপি বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী। ইউটিউবার ধ্রুব রাঠীকে গুরগাঁওয়ের বাড়ি থেকে আটক করা হয়।


শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে নিজের বাসভবন থেকে দিল্লি পুলিশ ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করেছে। জানা গেছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) পরিকল্পিত বিক্ষোভে অংশ নিতেই রাঠী দিল্লিতে এসেছিলেন।


সকাল ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের কর্তারা তার ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে পৈতৃক বাড়িতে হঠাৎ হানা দেন। তারপর, বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন। দিল্লির বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীদের আটক করছে পুলিশ।


ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে, রাঠী আন্দোলন শুরুর আগে রাজধানীতে নিরাপত্তা ও পরিবহন বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মধ্যে রয়েছে মেট্রো স্টেশন বন্ধের পরিকল্পনা, ট্রেন বাতিল এবং মধ্য দিল্লির কিছু অংশে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা।


তিনি বলেছেন, “কেমন আছেন বন্ধুরা? আমি দিল্লিতে এসে গেছি। আর দেখলাম আমাদের প্রধানমন্ত্রী এখানে কী ব্যবস্থা করেছেন। ৫০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। বাস চলাচল বাতিল করা হয়েছে। আর আমাদের প্রতিবাদের কারণে তারা প্রায় দিল্লিকে অবরুদ্ধ করে ফেলছে”।


▌সম্পর্কিত খবর