জাতীয়

উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আজ ‘ফেয়ারওয়েল’ বৈঠকে বসছেন ড. ইউনূস

ডেস্ক

শেয়ারঃ

উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আজ ‘ফেয়ারওয়েল’ বৈঠকে বসছেন ড. ইউনূস- খবরের থাম্বনেইল ফটো

উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে উপদেষ্টা ও সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ‘বিদায়ী বা ফেয়ারওয়েল’ বৈঠক। যদিও নির্বাচনকে ঘিরে জরুরি প্রয়োজনে উপদেষ্টা পরিষদের বৈঠকে হতে পারে। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠকটি হবে ‘শেষ বৈঠক’।


সরকারি সূত্র বলছে, আজ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক হবে। এসময় সচিবদের উদ্দেশ্যে ভাষণও দেবেন প্রধান উপদেষ্টা। এরপর শুরু হবে উপদেষ্টা পরিষদের বৈঠক।


বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব আছেন মোট ৭৫ জন। তবে এর মধ্যে চুক্তিভিত্তিক সচিব আছেন ১৬ জন। তারা প্রত্যেকে আজকের বৈঠকে উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।


সরকারি সূত্রগুলো আরও বলছে, বৈঠকে প্রধান উপদেষ্টা বিদায়ী ভাষণে সচিবদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে কথা বলবেন। এরপর উপদেষ্টাদের সঙ্গে শেষ বৈঠকের মাধ্যমে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির কথা বলতে পারেন।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যত্থানে হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।


সম্পর্কিত খবর