জাতীয়
মতিঝিল বিভাগে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৮

রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় সোমবার বিশেষ অভিযান চালিয়ে ৮৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানায় ৪৭ জন, শাহজাহানপুর থানায় ১৪ জন, খিলগাঁও থানায় ১০ জন, মতিঝিল থানায় আটজন, সবুজবাগ ও মুগদা থানায় চারজন করে এবং রামপুরা থানায় একজন রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।








