ক্যাম্পাস

পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্যের!

ডেস্ক

শেয়ারঃ

পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্যের!- খবরের থাম্বনেইল ফটো

দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তবে নতুন সরকার আসা পর্যন্ত তিনি আপাতত কিছুদিন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।


সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে দায়িত্বের ধারাবাহিকতায় যাতে শূন্যতা তৈরি না হয়, এজন্য সরকার চাইলে আমি আর কিছুদিন থাকতে পারি। রাজনৈতিক দল ক্ষমতায় এলেই আমার অব্যাহতিপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেব।’


সম্পর্কিত খবর