ক্যাম্পাস

ঢাকা কলেজ শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ পরিবর্তনের আবেদন

ডেস্ক

শেয়ারঃ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ পরিবর্তনের আবেদন- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা কলেজের ২০২১-২০২২ সেশনের ৩য় বর্ষের শিক্ষার্থীরা আগামী ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পরিক্ষা পরবর্তী কোন তারিখে নেওয়ার জন্য আবেদন করেছেন।


আজ শনিবার (১৪ই ফেব্রুয়ারি) অধ্যক্ষ বরাবর ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই আবেদন করে।


উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া হয় এবং ২০২১-২০২২ সেশনের ১০ তারিখের পরিক্ষার তারিখ পরিবর্তন করা হয়। ভোট দেওয়ার উদ্দেশ্য শিক্ষার্থীরা নিজেদের শহরে কিংবা গ্রামে গিয়েছিলো। প্রত্যন্ত অঞ্চলগুলো যান চলাচল সীমিত থাকায় অনেকেই ক্যাম্পাসে ফিরে আসতে পারে নি৷ ঢাকার নিকটবর্তী জেলাবাদে অন্যান্য দূরবর্তী জেলার শিক্ষার্থীরা একই সমস্যায় ভুক্তভোগী। তাই সবাই যেন পরীক্ষায় অংশ নিতে পারে সে জন্য ঢাকা কলেজে অবস্থান করা শিক্ষার্থীরা ১৫ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা পরিক্ষার তারিখ পরিবর্তনের আবেদন করে।


সম্পর্কিত খবর