জাতীয়

ক্যাম্পেইনে মারা যাওয়া কিশোরগঞ্জের সেই রিকশাচালকের বাড়িতে জামায়াত আমির

ডেস্ক

শেয়ারঃ

ক্যাম্পেইনে মারা যাওয়া কিশোরগঞ্জের সেই রিকশাচালকের বাড়িতে জামায়াত আমির- খবরের থাম্বনেইল ফটো

নির্বাচনি ক্যাম্পেইনে অংশ নিতে গিয়ে মারা যাওয়া রিকশাচালক শাহ আলম ভূঁইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে কিশোরগঞ্জের ইটনায় গেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে ইটনায় শাহ আলম ভূঁইয়ার গ্রামের বাড়িতে যান জামায়াত আমির। তিনি মরহুমের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন।


এ সময় শাহ আলমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।


জামায়াত আমিরের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ।


শাহ আলম ভূঁইয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে দলীয় কার্যক্রমে অংশ নিতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাকে। নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন।


গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান জামায়াত আমির।


এক শোকবার্তায় শফিকুর রহমান বলেন, শাহ আলম ভূঁইয়া দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। জীবন-সংগ্রামের মধ্যেও তিনি শেষ দিন পর্যন্ত দ্বীনের পথে অবিচল ছিলেন। আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং সমস্ত নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন।


আল্লাহ তায়ালা তার পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।


সম্পর্কিত খবর