জাতীয়

নির্বাচনি পরবর্তী সংহিসতা বন্ধে ঢাকায় বিক্ষোভের ডাক ১১দলীয় জোটের

ডেস্ক

শেয়ারঃ

নির্বাচনি পরবর্তী সংহিসতা বন্ধে ঢাকায় বিক্ষোভের ডাক ১১দলীয় জোটের- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধ ও অনিয়মের প্রতিবাদে আগামীকাল সোমবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন ১১দলীয় জোট।


রোববার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাবেক এমপি হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশে চলমান সহিংসতা ও অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে ১১দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে তারা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান।


জোট নেতারা অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ভোট গণনায় অসঙ্গতি ও ফলাফলে গরমিল দেখা গেছে। তারা সংশ্লিষ্ট আসনগুলোতে পুনর্গণনা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কমিশন বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় পর্যালোচনা করবে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সম্পর্কিত খবর