ক্যাম্পাস

জাবির পরিবহনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন চালু জাকসুর

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাবির পরিবহনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন চালু জাকসুর- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে জাবির পরিবহন ব্যবস্থায় যুক্ত বাসগুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন চালু করা হয়েছে। পাশাপাশি তাদের অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে তিনটি ব্যাটারি চালিত রিকশা নির্ধারণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে পরিবহন অফিসের পরিচালক ও জাকসুর প্রতিনিধিদের উপস্থিতিতে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ ব্যবস্থায় একতল বাসে ৪ টি এবং দ্বিতল বাসে ৫ করে আসন সংরক্ষিত থাকবে।


এসময় বিশেষ চাহিদা সম্পন্ন ইতিহাস বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, " বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টুডেন্ট বাসে ৪টি করে আসন সংরক্ষিত করার পাশাপাশি ৩টি অটোরিকশা সার্ভিস নিশ্চিত করায় আমরা আনন্দিত।"


উদ্ভোদনকালে জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমানের সঞ্চালনায় পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, " আজ থেকে আমরা বাসে তাদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণ কার্যক্রম শুরু করেছি এবং পরিবহন সেবাকে আধুনিক করতে সব গাড়িতে জিপিএস ট্র্যাকার স্থাপনের উদ্যোগ নিয়েছি, যাতে শিক্ষার্থীরা সহজেই গাড়ির অবস্থান জানতে পারে।"


"জাকসু প্রতিনিধিদের সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করছি এবং ভবিষ্যতেও একাডেমিক ও যাতায়াতসহ সব ক্ষেত্রে সেবার মান উন্নয়নে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে" বলেও আশা ব্যক্ত করেন তিনি।


এসময় আরো উপস্থিত ছিলেন, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু,জিএস মাজহারুল ইসলাম, এজিএস (ছেলে)ফেরদৌস আল-হাসান,ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর(শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন)এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য বৃন্দ।



সম্পর্কিত খবর