জাতীয়

গণভোটের ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ডেস্ক

শেয়ারঃ

গণভোটের ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি- খবরের থাম্বনেইল ফটো

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটের হ্যাঁ এর শপথের কোনো প্রয়োজন নেই।


শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


এ সময় পানি সম্পদ মন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সংসদের শপথ হয়েছে, সেখানে শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে গণভোট। সেখানে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে বিলটা রেইজ হবে। সংসদে আলোচনা হবে। তাই হ্যাঁ এর শপথের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্র হ্যাঁ কার্যকরী হবে। এটাই হবে জুলাই জাতীয় সনদ।


তিনি বলেন, গণভোটে হ্যাঁ এর পাশাপাশি না ভোট হয়েছে, সে না ভোট অনুযায়ী পার্লামেন্টে রেইজ হবে। আলোচনা হবে। তার ভিত্তিতে আবার সেটা নির্ধারণ হবে। কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ব্যাপারে আইনবিদরা এরই মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টি আরো জানা দরকার। সুন্দরভাবে বলা দরকার এবং গ্রহণযোগ্য-বিশ্বাসযোগ্য যে সিদ্ধান্তটি জনসাধারণ দিয়েছেন- হ্যাঁ ভোট। সেটি অটোমেটিক নীতি-নির্ধারণী অনুযায়ী দায়িত্বশীল অবস্থান থেকে পার্লামেন্টে কার্যকরী হবে।


বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যানি আরও বলেন, মব সৃষ্টি করে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে গেলে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। তাই দেশ গড়ার ক্ষেত্রে যারা মব সৃষ্টি করে বাধা দেবে তারাই দেশের শত্রু হিসেবে পরিণত হবে।


এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আহমদ ফেরদৌস মানিক প্রমুখ।


সম্পর্কিত খবর