ক্যাম্পাস

রাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম শুরু আজ : শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

শেয়ারঃ

রাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম শুরু আজ : শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সব ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পূরণ প্রক্রিয়া শুরু হচ্ছে আজ।


রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাবজেক্ট চয়েজ দেওয়া শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দক্রম পূরণ করতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।


স্ব স্ব ইউনিটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজ শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো উত্তীর্ণ প্রার্থী বিষয় পছন্দ ফর্ম পূরণ না করলে ওই ইউনিটে তার ভর্তির সুযোগ থাকবে না। বিষয় পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে।


অন্যথ্যায়, সংশ্লিষ্ট ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে ওই ইউনিটে ভর্তির আর সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।


সম্পর্কিত খবর