ক্যাম্পাস
রাবি সায়েন্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের (আরইউএসসি) ১২তম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের খালিদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিত গণিত বিভাগের ইফতিয়ান আহমেদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) “আরইউএসসি ইফতার মাহফিল ২০২৬” অনুষ্ঠানে ১২তম কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে আরও দায়িত্ব পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আবু জুবায়ের, ফার্মেসি বিভাগের শোহরাব উদ্দিন এবং পরিসংখ্যান বিভাগের দিগন্ত দে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের আহসানুল হক দিনার, জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের মাইশা খানম এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ইয়াসিন খন্দকার ইমন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সুলাইমান। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিত গণিত বিভাগের সাদিয়া জামিল দিয়া, পরিসংখ্যান বিভাগের মাসরাফি জামান চৌধুরী এবং মো. শাফিন সানিয়ান সাদ।
ক্লাবের সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সহ-সভাপতি মো. মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) এস. এম. সালমান সাব্বির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বি. এম. নাজমুছ সাকিব এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করা হয়। নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব বণ্টন এবং আগামীর কর্মপরিকল্পনার রূপরেখা উপস্থাপন করা হয়।








