জাতীয়

‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ছাড়লেন মুহাম্মদ ইউনূস

ডেস্ক

শেয়ারঃ

‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ছাড়লেন মুহাম্মদ ইউনূস- খবরের থাম্বনেইল ফটো

সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করে নিজ বাড়িতে উড়ঠেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক প্রধান উপদেষ্টার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক গাড়ি ছিল। তার গাড়িবহরটি যমুনা থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অভিমুখে যাত্রা করে।


২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস গুলশানের বাসা ছেড়ে সরকারি বাসভবন যমুনায় উঠেন। দায়িত্ব হস্তান্তর শেষে আবার তিনি গুলশানের নিজের বাসায় উঠছেন।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস ভবনটি ত্যাগ করার পর ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’-তে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। তবে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কি-না, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, সংস্কারকাজ শেষ হওয়ার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।


সম্পর্কিত খবর