জাতীয়

মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগের শুনানি আজ

ডেস্ক

শেয়ারঃ

মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগের শুনানি আজ- খবরের থাম্বনেইল ফটো

আওয়ামী সরকারের সংসদ সদস্য রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠন বিষয়ে আজ সোমবার (২ মার্চ) শুনানি হবে।


বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হবে।


চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দুই আসামির বিরুদ্ধে হত্যা, উসকানি ও হত্যা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।


একই ট্রাইব্যুনালে ডিজিএফআই গোপন বন্দীশালায় গুমের মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন গুম ভুক্তভোগী ইকবাল চৌধুরী। এছাড়া গাজীপুরের পাতারটেকে জঙ্গি সাজিয়ে ৭ জনকে হত্যা মামলায় আজ শুনানি রয়েছে।


এদিকে ট্রাইব্যুনাল-২ এ সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ছাত্রলীগ নেতা সাদ্দাম, ইনানসহ সাতজনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায়ও আজ সাক্ষ্যগ্রহণ রয়েছে।


সম্পর্কিত খবর