জাতীয়

‘এবার স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’

ডেস্ক

শেয়ারঃ

‘এবার স্বাধীনতা দিবসে সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না’- খবরের থাম্বনেইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এবারের স্বাধীনতা দিবসে দেশের কোনো সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না। তিনি রোববার (৮ মার্চ) এই সিদ্ধান্ত জানান এবং এর পেছনে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও দেশজুড়ে জ্বালানি সংকটকে কারণ হিসেবে উল্লেখ করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী এ উপলক্ষে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে।"


তিনি আরও জানান, সাভারের জাতীয় স্মৃতিসৌধে সরকারি ও বিরোধী দলের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের কল্যাণকেও গুরুত্ব দিয়ে বলেন, "ঈদের আগে যেন সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।"


সম্পর্কিত খবর