বাণিজ্য

সিটি ব্যাংক ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

ডেস্ক

শেয়ারঃ

সিটি ব্যাংক ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই- খবরের থাম্বনেইল ফটো

ব্যবসায়িক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিটি ব্যাংক পিএলসি ও টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।


সোমবার (৯ মার্চ) রাজধানীতে সিটি ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


চুক্তিতে টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং এবং সিটি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সমঝোতা অনুযায়ী, সিটি ব্যাংক পিএলসি টয়োটা বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ঋণ সুবিধা প্রদান করবে। পাশাপাশি করপোরেট কার্ড, কালেকশন ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা, বৈদেশিক বাণিজ্য সেবা এবং পে-রোলসহ এমপ্লয়ি ব্যাংকিং সেবার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।


অনুষ্ঠানে মাসরুর আরেফিন বলেন, টয়োটার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ সিটি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত দুই প্রতিষ্ঠানের কার্যকর সহযোগিতার প্রতিফলন। এটি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য সেবা প্রদানে সিটি ব্যাংকের সক্ষমতারও প্রমাণ।


এ সময় প্রেমিত সিং সিটি ব্যাংকের কর্মীদের জন্য টয়োটার গাড়ি কেনায় বিশেষ ছাড়ের ঘোষণা দেন এবং ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর