বাণিজ্য
জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ফলে আগামী মাসজুড়ে জুন মাসের নির্ধারিত দামেই ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন বিক্রি হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অপরিবর্তিত মূল্য আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
অপরিবর্তিত মূল্য তালিকা অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১০৮ টাকা ও ডিজেল ১০৮ টাকা দরে বিক্রি হবে।
এর আগে গত ৩১ মে জুন মাসের জন্য জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের অংশ হিসেবে যে দর ঘোষণা করা হয়েছিল, জুলাই মাসের জন্যও তা বহাল রাখা হলো।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমানে প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করছে সরকার।







