জাতীয়

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডেস্ক

শেয়ারঃ

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ উপলক্ষে সংস্থাটির বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার (১০ মার্চ) থেকে।


মঙ্গলবার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ১০ মার্চ থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া আগামী ১৬ মার্চ থেকে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু করা হবে।


বিআরটিসি জানিয়েছে, সংস্থার সংশ্লিষ্ট ডিপোগুলো থেকে বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমানো এবং সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতেই এ বিশেষ সেবা চালু করা হয়েছে।


সংস্থাটি জনসাধারণকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস গ্রহণের আহ্বান জানিয়েছে।


সম্পর্কিত খবর