জাতীয়

মোজতবা খামেনির নামে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রে লেখা ছিল ‘আপনার সেবায় নিয়োজিত’

ডেস্ক

শেয়ারঃ

মোজতবা খামেনির নামে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রে লেখা ছিল ‘আপনার সেবায় নিয়োজিত’- খবরের থাম্বনেইল ফটো

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনিকে ঘিরে দেশটিতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে।


এর মধ্যেই রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি দৃশ্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সেখানে দেখা যায়, তার নামে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রের গায়ে একটি বিশেষ বার্তা লেখা রয়েছে।


রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, মোজতবা খামেনির নামে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে লেখা ছিল— ‘আপনার সেবায় নিয়োজিত, সৈয়দ মোজতবা।’


এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করে ৮৮ সদস্যের ধর্মীয় নেতাদের পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেন।


নতুন নেতা নির্বাচনের পর ইরানের বিভিন্ন শহরে সমর্থকেরা রাজপথে নেমে আসেন। ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান। একই সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনী নতুন কমান্ডার ইন চিফের প্রতি শেষ রক্তবিন্দু পর্যন্ত অনুগত থাকার শপথ নেয়।


সম্পর্কিত খবর