জাতীয়

পরিবেশমন্ত্রীকে ছাত্রশিবিরের প্রকাশনা উপহার

ডেস্ক

শেয়ারঃ

পরিবেশমন্ত্রীকে ছাত্রশিবিরের প্রকাশনা উপহার- খবরের থাম্বনেইল ফটো

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার ফেনীর দাগনভূঞায় মিন্টুর প্রধান নির্বাচনি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, সদ্যবিদায়ী জেলা সভাপতি আবু হানিফ হেলাল, জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেল, জেলা অফিস সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, জেলা কলেজ সম্পাদক হাসিবুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মোহছেন উদ্দিন মিরাজ এবং জেলা সাহিত্য সম্পাদক আশরাফ হোসেন আসিফ। এছাড়া দাগনভূঞা ও সোনাগাজী থানা শাখার সভাপতি ও সেক্রেটারিরাও উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়েও আলোচনা করেন।


এ সময় সোনাগাজীতে একটি অনার্স মানের কলেজ স্থাপন, লালপোলে একটি ফ্লাইওভার নির্মাণ এবং দাগনভূঞায় জরুরি ভিত্তিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান তারা।


মন্ত্রী এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আলোচনা শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে মন্ত্রীকে নববর্ষ উপলক্ষে প্রকাশনা ও পবিত্র কোরআন শরিফ উপহার দেওয়া হয়।


সম্পর্কিত খবর