জাতীয়

আজ থেকে জ্বালানি সংকট নেই, রেশনিং তুলে নিল সরকার

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

আজ থেকে জ্বালানি সংকট নেই, রেশনিং তুলে নিল সরকার- খবরের থাম্বনেইল ফটো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আজ (রোববার) থেকে জ্বালানি সংকট আর নেই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহনে সব ধরনের জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে।


শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেল সরবরাহ ও বিক্রি ইরান যুদ্ধ শুরুর আগের মতো স্বাভাবিকভাবে চলবে। ঈদুল ফিতরের জন্য সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


সরকার ৬ মার্চ থেকে তেলের রেশনিং শুরু করে, যেটি মোটরসাইকেল থেকে শুরু করে দূরপাল্লার বাস ও ট্রাক পর্যন্ত বিভিন্ন সীমার মধ্যে ছিল। পরে মোটরসাইকেলের জন্য দৈনিক তেলের সীমা ২ লিটার থেকে ৫ লিটারে উন্নীত করা হয় এবং রেশনিং সামগ্রিকভাবে ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানো হয়েছিল। এখন সব রেশনিং ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হলো।


সম্পর্কিত খবর