জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ ২৯ মার্চ পর্যন্ত মুলতবি- খবরের থাম্বনেইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের ঘোষণা অনুযায়ী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। রোববার অধিবেশনের দ্বিতীয় দিন শেষে স্পিকার এ ঘোষণা দেন।


স্পিকার বলেন, “সংসদের বৈঠক ২৯ মার্চ বিকাল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।”


রোববার বেলা ১১টায় অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন উদ্বোধন করা হয় এবং সভাপতিত্ব করেন স্পিকার।


অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদনেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।


এর আগে বৃহস্পতিবার অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের সদস্যরা সংসদে বিক্ষোভ দেখান এবং পরে ওয়াকআউট করেন।


সম্পর্কিত খবর