জাতীয়

সংসদে এমপিদের না দেখে বক্তব্য দেওয়ার অনুরোধ স্পিকারের

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সংসদে এমপিদের না দেখে বক্তব্য দেওয়ার অনুরোধ স্পিকারের- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় সংসদে দেখা দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের (এমপি) অনুরোধ করেন, বক্তৃতা দেওয়ার সময় নজর যেন নোটের দিকে না থাকে, বরং হাউসের দিকে তাকিয়ে বক্তব্য দেওয়া হয়।


রোববার (১৫ মার্চ) স্পিকার এ মন্তব্য করেন জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে। এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশগ্রহণকালে এই দুই এমপি কাগজ দেখে পুরো বক্তব্য পড়েন।


স্পিকার বলেন, “বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া গ্রহণযোগ্য নয়। একবার দেখে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য দিন। এটাই সংসদের রেওয়াজ।”


তিনি অলি উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, “আপনিও পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা মানা হয় না। না দেখে বলার অভ্যাস করুন। এটি সংসদের রেওয়াজ এবং সকলের মান্য করা উচিত।”


স্পিকার আরও স্মরণ করান, সংসদের কার্যপ্রণালী অনুযায়ী লিখিত বক্তব্য পড়ার আগে তার পূর্বানুমতি নিতে হয়।


সম্পর্কিত খবর