জাতীয়

ঈদের ছুটি শেষ, মঙ্গলবার খুলছে ব্যাংক, অফিস ও আদালত

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ঈদের ছুটি শেষ, মঙ্গলবার খুলছে ব্যাংক, অফিস ও আদালত- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি আজ সোমবার (২৩ মার্চ) শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের সব অফিস, আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার পুনরায় কার্যক্রম শুরু করবে।


সাপ্তাহিক ছুটি এবং ঈদ উদযাপনের কারণে চলতি বছর সরকারি ছুটি শুরু হয়েছিল ১৭ মার্চ থেকে। এবার ঈদ উদযাপিত হয়েছিল গত ২১ মার্চ, শনিবার।


তবে অফিস খোলার একদিন পরই আবারও ছুটি রয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশব্যাপী স্বাধীনতা দিবস পালিত হবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় চাকরিজীবীরা তিন দিনের বিশ্রতি উপভোগ করতে পারবেন।


এদিকে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঈদুল ফিতরের ছুটি ছিল টানা পাঁচ দিন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) গত ১৯ মার্চ থেকে আজ সোমবার (২৩ মার্চ) পর্যন্ত সংবাদপত্রে ছুটি ঘোষণা করেছিল।


সম্পর্কিত খবর