জাতীয়

রাজধানীতে তেলের তীব্র সংকট, কিছু পাম্পে উপচে পড়া ভিড়

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

রাজধানীতে তেলের তীব্র সংকট, কিছু পাম্পে উপচে পড়া ভিড়- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল নেই, আর দু’একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে ভিড়ের দীর্ঘ লাইন তৈরি হয়েছে।


সোমবার (২৩ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে শুধু সামান্য জ্বালানি পাওয়ার আশায়।


সরবরাহ সংকটে অনেক পাম্পের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ অফিসগামী বা জরুরি কাজে বের হওয়ার সময় বিপাকে পড়েছেন।


ভুক্তভোগীরা দ্রুত তেলের সংকট নিরসনের জন্য সরকারের পদক্ষেপ কামনা করছেন।


সম্পর্কিত খবর