জাতীয়

ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থল সচিবালয়ে প্রধানমন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থল সচিবালয়ে প্রধানমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল থেকেই তিনি অফিসে কাজ শুরু করেন।


এর আগে, ৭ দিনের টানা ছুটি শেষে মঙ্গলবার সকালে সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খোলা হয়। কর্মকর্তা ও কর্মচারীরা ছুটি শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।


উল্লেখ্য, ২১ মার্চ সারাদেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। সরকারের ঘোষিত সাতদিনের সাধারণ ছুটি ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছিল।


সম্পর্কিত খবর