বাণিজ্য

রেমিট্যান্স দ্রুত বিতরণে নতুন কাঠামো বাস্তবায়নের সময়সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

রেমিট্যান্স দ্রুত বিতরণে নতুন কাঠামো বাস্তবায়নের সময়সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক- খবরের থাম্বনেইল ফটো


প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত সময়ে বিতরণ এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির জন্য গৃহীত নতুন কাঠামো বাস্তবায়নে দেশের ব্যাংকগুলোর রূপান্তরকালীন সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।


বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে, অনুমোদিত ডিলাররা (এডি) প্রয়োজনীয় সিস্টেম সম্পূর্ণরূপে বাস্তবায়নে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময় পাবে।


এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি জারি করা এক সার্কুলারে কাঠামো কার্যকর করার জন্য ব্যাংকগুলোকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিধানগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে এ সময়সীমা বাড়ানো হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত সকল ডিলারকে নির্দেশ দিয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যে তারা ক্রস-বর্ডার ইনওয়ার্ড পেমেন্ট দ্রুত প্রক্রিয়াকরণ ও গ্রাহকের অ্যাকাউন্টে অর্থ জমা দিতে হবে।


সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোকে পূর্বে নির্ধারিত শর্তাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে, যাতে প্রাপকেরা অযথা বিলম্ব ছাড়াই অর্থ গ্রহণ করতে পারেন।


নতুন কাঠামোর অধীনে, এডিদের নির্দেশ দেওয়া হয়েছে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) ব্যবস্থা ব্যবহার করে দ্রুত প্রাপকের অ্যাকাউন্টে অর্থ জমা দিতে হবে।


সার্কুলার অনুযায়ী, ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্সের বার্তা বা মেসেজ পাওয়া গেলে তা ওই দিনই গ্রাহকের অ্যাকাউন্টে জমা (ক্রেডিট) করতে হবে। আর যদি ব্যাংকিং সময়ের পরে মেসেজ আসে, তবে পরবর্তী কার্যদিবসের মধ্যে টাকা জমা নিশ্চিত করতে হবে।


সম্পর্কিত খবর