জাতীয়
জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ৭ এপ্রিল ভোরে তাকে রাজধানীর একটি আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে একই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনি এলাকায় মিছিল চলাকালে ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এতে তার বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়।







