জাতীয়
মাউশির মহাপরিচালকের দায়িত্বে মইনুদ্দিন সোহেল, প্রজ্ঞাপন জারি

শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের (পিএস) দায়িত্বে থাকা অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল-কে পূর্ণকালীন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। উপ-সচিব তানিয়া ফেরদৌস এই প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে দেওয়া হলো।
খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ২০০১-৬ সালে বিএনপি জোট সরকারের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পিএস ছিলেন।







