বাণিজ্য

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ পিএলসি) ২০২৫ অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।


গত ৩০ এপ্রিল অনলাইনে কোম্পানিটির ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে এ সভায় লভ্যাংশ অনুমোদিত হয়।


সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেন। পাশাপাশি পরিচালনা পর্ষদের নির্বাচন এবং ২০২৫ সালের আর্থিক বিবরণীও অনুমোদিত হয়।


সভায় সভাপতিত্ব করেন কোম্পানির বোর্ড চেয়ারম্যান ওয়াইল সাবরা।


কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে ভ্যাট, সম্পূরক শুল্ক ও অন্যান্য কর মিলিয়ে জাতীয় রাজস্ব খাতে বিএটি বাংলাদেশ পিএলসি মোট ৩৯ হাজার ১৪৪ কোটি টাকা অবদান রেখেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ করদাতাদের মধ্যে অন্যতম অবস্থান ধরে রেখেছে।


সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, প্রফেসর ড. মেলিতা মেহজাবিন ও রূপালী হক চৌধুরী। এছাড়া অনির্বাহী পরিচালক ড. জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, স্টুয়ার্ট কিড এবং ফ্রান্সিসকো টোসো ক্যানেপা উপস্থিত ছিলেন।


এ ছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন সভায় অংশ নেন।


সম্পর্কিত খবর