জাতীয়
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল ২০২৬ মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে।
সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে আজ সোমবার হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিক্ষক-কর্মচারীরা আগামী ৪ মে’র পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের এপ্রিল মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।







