জাতীয়

পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ঢাকার

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ঢাকার- খবরের থাম্বনেইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জুন মাসে প্রধানমন্ত্রীর ভারত অথবা চীন সফর হতে পারে। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে তিনি জানান।


মঙ্গলবার (৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ভারত থেকে বাংলাদেশে পুশইন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পুশইনের মতো ঘটনা ঘটলে বাংলাদেশও প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।


তিনি আরও জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী তাঁকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সম্ভাব্য এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এমন চুক্তি নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক এবং ইতিবাচক। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশও এ ধরনের চুক্তি করে থাকে। তিনি দাবি করেন, এক্ষেত্রে বাংলাদেশ অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে।


পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন ও ভারতের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও সফরসূচি সমন্বয় করে এসব সফরের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।


সম্পর্কিত খবর