জাতীয়
রাজধানীর কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।







