বাণিজ্য

ক্রাউন প্লাজা ঢাকা ও ইবিএফসিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ক্রাউন প্লাজা ঢাকা ও ইবিএফসিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর এয়ারপোর্ট ক্রাউন প্লাজা আইএইচজি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর-এর সঙ্গে হোটেল কর্তৃপক্ষের একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।


রোববার (১০ মে) অনুষ্ঠিত এই চুক্তির আওতায় ইবিএফসিআইয়ের সদস্য ও তাদের মনোনীত ব্যক্তিরা ক্রাউন প্লাজায় বিশেষ অফার ও আকর্ষণীয় ছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন।


চুক্তিতে ক্রাউন প্লাজা ও আইএইচজি সাউথ-ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার আশনি নায়ার এবং ইবিএফসিআইয়ের কান্ট্রি হেড মোহাম্মাদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।


অনুষ্ঠানে ইবিএফসিআইয়ের পরিচালক সালাউদ্দিন চৌধুরী, ক্যাপ্টেন (অব.) মাহবুবুল মতিন, এসজিএলের ব্যবস্থাপনা পরিচালক ও ইবিএফসিআই পরিচালক মিশা চৌধুরীসহ হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইবিএফসিআইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর