জাতীয়

জনগণের আমানত নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: জামায়াতের আমির

ডেস্ক

শেয়ারঃ

জনগণের আমানত নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: জামায়াতের আমির- খবরের থাম্বনেইল ফটো

আওয়ামী লীগ আমলের সাড়ে ১৫ বছরের দুঃশাসনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১-দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইনসাফ কায়েম করতে চাই এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ চাই। সেই দুঃশাসন যেন ফিরে না আসে, সেজন্য আগামী ১২ তারিখ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।


সম্পদের অভাব হলে সীমিত সম্পদ ভাগ করে খাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আমানত নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।


শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি নোয়াখালীর ছয়টি আসনে ১১–দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।


চাঁদাবাজদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি ছেড়ে দিন, এটা হারাম। হারাম টাকা দিয়ে পরিবার ও সন্তানদের অকল্যাণ ডেকে আনবেন না।


নির্বাচনী একটি ঐক্যের বিষয়ে জামায়াতের আমির বলেন, যাকে যেখানেই ভোট দেওয়া হোক, ধরে নিতে হবে তার মাঝে ১১টি প্রতীকই বিদ্যমান। আমরা সবাই এক মায়ের সন্তানের মতো মিলেমিশে কাজ করবো।


বিশেষ করে ৪টি আসনে ‘দাঁড়িপাল্লা’ এবং ২টিতে ‘শাপলা কলি’ প্রতীকের কথা উল্লেখ করে কর্মীদের মনের অভিমান ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত খবর