বাণিজ্য

কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার যুক্ত নতুন চার মডেলের ওয়াশিং মেশিন বাজারে এনেছে ওয়ালটন- খবরের থাম্বনেইল ফটো

দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক স্মার্ট প্রযুক্তিসমৃদ্ধ চারটি নতুন ওয়াশিং মেশিন বাজারে এনেছে। নতুন এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশে হোম অ্যাপ্লায়েন্স খাতে তাদের অবস্থান আরও শক্তিশালী করল।


রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।


নতুন সিরিজে রয়েছে দুটি ফ্রন্ট-লোড মডেল—WWM-AFB80 (৮ কেজি) এবং WWM-AFB90 (৯ কেজি)। পাশাপাশি স্টিম ওয়াশ ফিচারযুক্ত ৮ কেজির WWM-AFD80 মডেল এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো WWM-AFC12M মডেলও উন্মোচন করা হয়েছে।


ওয়ালটন জানায়, নতুন কিছু মডেলে এআই-ভিত্তিক স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে। পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে ইউরোপিয়ান প্রযুক্তির ইনভার্টার ও বিএলডিসি মোটর, যা বিদ্যুৎ সাশ্রয় ও শব্দ কমাতে সহায়তা করবে। এছাড়া রয়েছে স্মার্ট সেন্সর প্রযুক্তি, স্টিম ওয়াশ ফিচার এবং ডাইরেক্ট ড্রাইভ প্রযুক্তি।


অনুষ্ঠানে সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ফ্রন্ট-লোড ওয়াশিং মেশিন উৎপাদন শুরু হয়েছে, যা দেশের প্রযুক্তি গবেষণা ও উৎপাদন সক্ষমতার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।


অভিনেত্রী ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান বলেন, দেশ ও বিদেশে ওয়ালটনের ইতিবাচক সুনাম তার জন্য গর্বের বিষয়। তিনি নতুন পণ্যের নকশা ও প্রযুক্তিকে আধুনিক ও ব্যবহারবান্ধব বলে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন এগুলো ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরও সহজ করবে।


এই নতুন সংযোজনের মাধ্যমে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর হোম অ্যাপ্লায়েন্স বাজারে ওয়ালটন তাদের অবস্থান আরও সুদৃঢ় করল।


সম্পর্কিত খবর