বাণিজ্য

চীনের মার্কিন তেল কেনার ইঙ্গিতে বেড়েছে জ্বালানি তেলের দাম

ডেস্ক

শেয়ারঃ

চীনের মার্কিন তেল কেনার ইঙ্গিতে বেড়েছে জ্বালানি তেলের দাম- খবরের থাম্বনেইল ফটো

চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার আগ্রহ দেখানোর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। এই তথ্য জানিয়েছে আল জাজিরা।


শুক্রবার (১৫ মে) সকালে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচারের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১ ডলার ১৭ সেন্ট বা ১.১১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৬.৮৯ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস তেলের দাম ১ ডলার ১০ সেন্ট বা ১.০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.২৭ ডলারে পৌঁছেছে।


বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বা জাহাজ জব্দ হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে, যার কারণে বাজারে উদ্বেগ বাড়ছে। যদিও ইরান জানিয়েছে, বৃহস্পতিবার এই প্রণালির মাধ্যমে প্রায় ৩০টি জাহাজ নিরাপদে চলাচল করেছে, তবুও গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে উত্তেজনা এখনো কমেনি।


সম্পর্কিত খবর