বাণিজ্য

৮ কোটি ৫০ লাখ ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

৮ কোটি ৫০ লাখ ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক- খবরের থাম্বনেইল ফটো

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক আজ ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে।


কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি ডলারের কাট-অফ রেট ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।


এর ফলে চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। 


২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ৬০৬ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।


সম্পর্কিত খবর